ডাকসুর ভিপি মো. আবু সাদিক কায়েম-এর খাগড়াছড়িস্থ বাড়িতে পেট্রোলবোমা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সারাদেশে আওয়ামী সন্ত্রাস বন্ধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখা।
রবিবার বিকেল খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে বিক্ষোভ মিছিলটি শাপলা চত্বর মুক্ত মঞ্চে এসে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে দেশে শান্তি, নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান তারা।
এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইউসুফ, সহকারী সেক্রেটারি মো. ইলিয়াস, কর্মপরিষদ সদস্য আব্দুল মান্নান ও অলির রহমান, সদর উপজেলা আমীর সিরাজুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুস সাত্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

