রাঙ্গামাটির সাজেকের উজোবাজারে নিরাপত্তা বাহিনীর সাথে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ( ইউপিডিএফ প্রসীত) গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের সাথে দফায় দফায় গুলাগুলির ঘটনা ঘটেছে।
এর আগে অবরোধকারীরা পর্যটকদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে এসময় ৭ পর্যটকসহ কয়েকজন সেনা সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া সাজেকের উজোবাজারে আটকে থাকা পর্যটকরা নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দিয়েছে সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তা স্কট।
সকাল ৮ টায় ছেড়ে আসা পর্যটকের স্কর্ট উজোবাজারে আন্দোলনকারীদের ব্যারিকেডের সামনে পড়েন। এরপর আইন-শৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের সরিয়ে যেতে বারবার অনুরোধের সত্ত্বেও তারা সরে যায়নি। পরে আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকরীদের দাওয়া করে।
এদিকে পর্যটকরা উজোবাজার ত্যাগ করার পর সন্ত্রাসীদের সাথে নিরাপত্তা বাহিনীর গুলি বিনিময় হয়।
বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, জানান, পর্যটকদের নিরাপদ খাগড়াছড়ি পৌঁছে দেওয়া হয়েছে। এই অন্দোলন করছে ইউপিডিএফ সাধারণ জনগণকে ব্যবহার করে।

