‘ঘুষের বলি দেশটা আজ, নষ্ট হচ্ছে কাজের কাজ, রুখে দাড়াঁও তরুণ দল, দুর্ণীতিতে ভাঙো বল’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগীতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সকালে রামগড় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলো দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে সহযোগিতা করেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটি।
‘দুর্নীতি প্রতিরোধে পারিবারিক শিক্ষার বিকল্প নেই’ বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে উপজেলার আটটি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করে। দ্বিতীয় রাউন্ডে চারটি বিদ্যালয় থেকে ফাইনাল পর্বে পক্ষ দলের হয়ে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষ দলের হয়ে রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসার বক্তারা প্রতিযোগীতায় অংশ নেয়। চুড়ান্ত ফলাফলে রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রামগড় গণিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসা রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করেন। সেরা বিতার্কিক নির্বাচিত হন রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী তানজিন তাবাচ্ছুম রাফি।
এরআগে সকালে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল পর্যায়ে উপজেলা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে দুই গ্রুপে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে ছয়জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।
রামগড় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি মো: শাহআলম এর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি করিম শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, রামগড় থানা ওসি মো: নাজির আলম, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন।
এছাড়া বিতর্ক প্রতিযোগীতায় মডারেটরের দায়িত্বে ছিলেন, উপজেলা সহকারী পোগ্রামার রেহান উদ্দিন। বিচারকের দায়িত্বে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আবদুর রউপ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান।
এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

