পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মস্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র “আদিবাসী স্বীকৃতি দাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনপূর্বক জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)” প্রণয়নসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) অঙ্গ ও সহযোগী সংগঠনের খাগড়াছড়ি জেলা শাখা।
সোমবার (৩০ জুন) দুপুরে খাগড়াছড়ি সদরের শাপলা চত্বর এলাকায় এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, পিসিএনপি’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর কবির, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের। এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুজ্জামান ডালিম, পিসিএনপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোকতাদের হোসেন প্রমূখ।
মানববন্ধনে বক্তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা’র আদিবাসী স্বীকৃতি দাবি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০ সংশোধনপূর্বক জাতি বৈচিত্র্য সাংস্কৃতিক প্রতিষ্ঠান অধ্যাদেশ ২০২৫ (প্রস্তাবিত)” প্রণয়নসহ নানা বিতর্কিত সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

