খাগড়াছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের বাস খাদে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। এরমধ্যে ৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানাযায়।
আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল আনুমানিক ৬টার দিকে ঢাকা থেকে রাত ১০টায় খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা শান্তি পরিবহনের নাইট কোচের (ঢাকা মেট্রো ব ১৪-৭২৯৬) বাসটি খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের মাহবুবনগর এলাকায় এসে ভোর ৬ টার দিকে সড়ক থেকে অতন্ত্য ১০০ ফুট পাহাড়ের খাদে পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িতে ৮জন যাত্রী ও ২ জন ড্রাইভার স্টাপ সহ ১০ জন ছিলেন।
আহতরা হলেন, খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) ও রেদোয়ার (৭), মুন্সিগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২) ও খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), গাড়ির সুপারভারজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।
ঘটনা পরবর্তী ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী গুইমারা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হাসপাতালে ভর্তি করেন। আহত ব্যক্তিরা কেউ তাঁদের নাম, পরিচয় বলতে পারছে না বলে জানা যায়। আহত ৮ জনের মধ্যে গুরুতর ৫ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে বিজিবি হাসপাতাল সূত্রে জানানো হয়।
নজরুল নামে গাড়ীর এক যাত্রী অভিযোগ করে বলেন, ঢাকা যাত্রাবাড়ী থেকে রাত ১১ টা ৪০ মিনিটে ১০/১২ জন যাত্রী নিয়ে গাড়িটি ছাড়ে। শুরু থেকে গাড়ীটা রং চালাচ্ছিলেন ড্রাইভার পথে মুন্সিগঞ্জ একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। পরে কুমিল্লা পৌছলে ড্রাইভারকে সর্তক করলে তিনি উল্টো পিছনে গিয়ে বসতে বলেন। মূলত ড্রাইভারের অদক্ষতায় দুর্ঘটনাটি ঘটে বলে তিনি জানান।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিশান্তর বড়ুয়া জনান, ঘটনাস্থলে গাড়ির ড্রাইভার স্টাপ কাউকে পাওয়া যায়নি। তবে শান্তি পরিবহনের অফিস স্টাপরা জানিয়েছে এটি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাড়ে পড়ে যায়। কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় গাড়িটি উদ্ধার করা হবে বলে তিনি জনান।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মঈনউদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে। গাড়ীর ড্রাইভার ও স্টাপ দুর্ঘটনার পর পালিয়ে গেছে।

