শাপলা চত্বরে হেফাজতে ইসলামের গণহত্যায় গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (১২ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা সরাসরি হেফাজতের গণহত্যায় জড়িত ছিল বলে আমরা প্রমাণ পেয়েছি। হেফাজতের আন্দোলনের সময় কতজন নিহত হয়েছেন, তা এখনো তদন্তাধীন। তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার পরই সঠিক সংখ্যা নিশ্চিত হওয়া যাবে।”
তিনি আরও জানান, আদালত আগামী ১২ মে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
