ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক সাদিক কায়েম শাহবাগীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছেন।
বুধবার (১২ মার্চ) নিজের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই প্রতিজ্ঞা করেন।
সাদিক কায়েম বলেন, “সমস্ত ক্ষমতা ও সার্বভৌমত্বের একচ্ছত্র অধিপতি মহান আল্লাহর শপথ! জীবন দিয়ে হলেও দেশপ্রেমিক প্রতিবাদী নেতা, নাগরিক, উলামা, হুফফাজ ও ক্বারীদের রক্ত পানকারী শাহবাগী এই অমানুষদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব।”
পোস্টের শেষে তিনি বলেন, “ইনকিলাব জিন্দাবাদ।”

