বিগত সময়ের ন্যায় পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন (৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট)।
২ মার্চ (রবিবার) সকাল সাড়ে দশটায় দীঘিনালা উপজেলার বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আশপাশের এলাকার শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন, দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি)। এ সময় আরও উপস্থিত ছিলেন, জোন এ্যাডজুটেন্ট লে. শেখ সাব্বির আহমেদ ও সম্মানিত লেফটেন্যান্ট আ. মান্নান।
দীঘিনালা সেনা জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. ওমর ফারুক (পিএসসি) জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে বিগত সময়ের ন্যায় এবারও দীঘিনালা সেনা জোনের আওতাধীন বেতছড়ি এলাকার গরীব, দুস্থ ও অসহায় পরিবারগুলোর মাঝে আমাদের সাধ্য অনুযায়ী ইফতার সামগ্রী দিয়েছি৷ পর্যায়ক্রমে দীঘিনালা সেনা জোনের পক্ষ থেকে এমন উদ্যোগ ও কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পবিত্র রমজানের প্রথম দিনেই সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।

