বাঘাইছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত সাজেক অদ্বিতী পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, বাঘাইহাট সেনা জোনের (ভারপ্রাপ্ত) উপ-অধিনায়ক মেজর মো. আবু নাঈম খন্দকার।
এ সময় তিনি বলেন, খেলাধুলা আমাদের শারীরিক উৎকর্ষতা বৃদ্ধির পাশাপাশি মনন বিকাশে সহায়তা করে। ভবিষ্যতে শিক্ষার পাশাপাশি ক্রীড়া অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে সকল ধরনের সহযোগিতা ও পাশে থাকতে বাঘাইহাট সেনা জোন সর্বদা বদ্ধপরিকর।শিক্ষার্থীদের শিক্ষার্জনে সব ধরনের সহায়তা প্রদানের আশ্বাস ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন তিনি।
এছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মো. শাহাদাৎ হোসেন, স্কুল পরিচালনা কমিটির সদস্য ও বাজার কমিটির সভাপতি মো. নাজিম উদ্দীন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী-অভিভাবকসহ অনান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

