রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলী পাড়া এলাকায় ৪১ বিজিবির অভিযানে ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী এর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে সিগারেট গুলো জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেট এর মধ্যে ভারতীয় ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা। জব্দকৃত ভারতীয় সিগারেটগুলি কাপ্তাই ব্যাটালিয়ন কতৃক কাস্টমস অফিসে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানিয়েছে।

