পার্বত্য চট্টগ্রামে মানবিক সহায়তা কার্যক্রমের ধারাবাহিকতায় খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত যুবকদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে। শনিবার (২৭ ডিসেম্বর- ২০২৫) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশনায় নিউথাংনাংপাড়া বিওপির উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
নিউথাংনাংপাড়া বিওপির কমান্ডার নায়েব সুবেদার মো. সাইফুল ইসলামের নেতৃত্বে যুবকদের খেলাধুলার সুযোগ বাড়াতে ভলিবল ও নেট প্রদান করা হয়। বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা ও দেশরক্ষার পাশাপাশি সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তায় বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে স্থানীয় হেডম্যান-কারবারি সহ সংশ্লিষ্টরা বিজিবির এমন মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম যুবসমাজকে ইতিবাচক পথে এগিয়ে নিতে সহায়ক হবে এবং দেশ ও জাতিকে আরও সংবদ্ধভাবে এগিয়ে চলার পথ সুগম করবে। তিনি বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

