খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির নতুন পরিচালনা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে।
১ জানুয়ারি শনিবার বিকেলে বোয়ালখালী নতুন বাজার সংলগ্ন দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অস্থায়ী কার্যালয়ে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। অন্যদের মধ্যে জেলা বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য মো. মাসুদ রানা, দীঘিনালা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম সহ জেলা-উপজেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় গত ২৬ জানুয়ারি নতুন কমিটি গঠন করা হয়।
কমিটির বিবরণ, সভাপতি দীঘিনালা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম, সহ-সভাপতি মিন্টু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহীদ, অর্থ সম্পাদক মো. শাহজাহান, দপ্তর সম্পাদক মো. ফারুক মিয়া এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন, মো. আবদুর রহিম, প্রসিত চাকমা, মো. মোবারক হোসেন, মো. বাহার, মো. কামরুল হাসান।

