রাঙ্গামাটির লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ ও ২৯ জানুয়ারি- ২০২৬ তারিখ রাতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন (৩ বীর)-এর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স এ অভিযান চালায়।
অভিযানকালে ইউপিডিএফ (মূল) সংগঠনের ব্যবহৃত তিনটি সুসংগঠিত গোপন আস্তানা শনাক্ত করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এসব আস্তানায় এলএমজি পোস্ট, বিশ্রামস্থল, ৭.৬২ মি.মি. এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ ও রান্নাঘরের অস্তিত্ব পাওয়া যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আগেই এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

