খাগড়াছড়ির রামগড়–হেয়াকো–বারৈয়ারহাট সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু হানিফ (৩২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার চিকনছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবু হানিফ খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার গৌরাঙ্গ পাড়া গ্রামের মো. নুর নবীর ছেলে। তিনি আম্বালা ফাউন্ডেশন নামে এটি এনজিওর মিরসরাই শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের স্ত্রী জানান, মিরসরাই থেকে মোটরসাইকেলে মাটিরাঙ্গা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার পর পথেই চিকনছড়া এলাকায় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে হানিফের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামগড় থানা পুলিশ সূত্র জানায়, দুর্ঘটনায় অপর মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হয়েছেন।তাকে আশংকাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ আইনী প্রক্রিয়ার মাধ্যমে মাটিরাঙ্গা নিয়ে গেছে স্বজনরা।

