খাগড়াছড়ির রামগড়ে দুর্নীতি প্রতিরোধ ও সরকারী দপ্তরের সেবা সহজীকরণ বিষয়ে রামগড়ে জনসচেতনাতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ অক্টোবর) সকালে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট এ বি এম ইখতেখারুল ইসলাম খন্দকার।
প্রধান অতিথির বক্তব্য জেলা প্রশাসক বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সেবা নিশ্চিত করতে সেবা গ্রতিতা ও দাতার মধ্যে সহনশীলতা থাকতে হবে। সম্প্রীতির মধ্যে দিয়ে আস্তা ও বিশ্বাস তৈরীর আহ্বান জানান।
তিনি বলেন, বিদ্যুৎ, সড়ক, পৌর ব্যবস্থাপনা, শিক্ষক সংকট সহ যাবতীয় বিষয়ে দৃড় প্রদক্ষেপ নিয়ে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হবে। সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা ডেলে সাজানো হচ্ছে এক্ষেত্রে সবার সহযোগীতা কমানা করেন তিনি।
এসময় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাঈন উদাদিন, রামগড় কলেজ উপাধ্যক্ষ মংসাজাই মারমা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া, জামায়াতে ইসলামি উপজেলা আমির ফয়েজুর রহমান, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা প্রশাসক রামগড় থানা, রামগড় মাদ্রাসা, রামগড় পৌরসভা, বলিপাড়া উচ্চ বিদ্যালয়, রামগড় ইউনিয়ন সহ বেশ কয়েকটি সরকারী দপ্তর পরিদর্শন করেন।

