‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এর নেতৃত্বে ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ভূমি সেবা মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন মিয়া, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, আনসার ও ভিডিপি কর্মকর্তা মিসেস রোকেয়া বেগমসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, কারবারি ও ভূমি সেবা গ্রহীতারা।

