খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবন ও মাতলামির অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ জুন) মধ্যে রাত পৃথক অভিযানে মাদক সেবন করে মাতলামির অভিযোগে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকা থেকে ৬ জন ও গর্জনতলী থেকে ৩ জনকে গ্রেপ্তার করে রামগড় থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, নুর মোহাম্মদ (৩২), চন্দন দেবনাথ (৩২), কৃষ্ণ চন্দ্র নাথ (৩৪), আকাশ দেবনাথ (২৭), মুন্না চন্দ্র নাথ (২৮), ছোটন বিশ্বাস (৩৫), মোঃ আলা উদ্দিন (২৯), মোঃ আবুল কাশেম (২৪) ও মিঠুন নন্দি (২৫)।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, মাদক সেবন ও মাতলামির দায়ে অভিযুক্তদের আটক করে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকসহ সকল অপরাধমূলক কর্মকান্ড দমনে পুলিশের বিশেষ অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

