খাগড়াছড়ির রামগড়ে মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামি বলিপাড়া ইউনিটের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) জামায়াত ইসলামি রামগড় উপজেলার বলিপাড়া ৭নং ওয়ার্ড কার্যালয়ে সকাল ৯টা থেকে ২৫০ জন মানুষের ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
বলিপাড়া ইউনিটের সভাপতি আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, সাবেক ছাত্র নেতা ও সমাজকর্মী আবদুল হক মানিক। সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি আবদুল করিম, মেডিকেল টেকনলজিস্ট ইউনুস সিদ্দিকী ও মহরম হোসেন সহ প্রমুখ।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ উপস্থিত হয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে মহাম মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযুদ্ধের আত্মত্যাগকে স্বরণ ও সম্মান করে তাদের আত্মার মাগফিরাত কামনায় মানবিক কর্মসূচির অংশ হিসেবে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পেইনের আয়োজন করেছে জামায়াতে ইসলামি। এই ব্লাড ক্যাম্পেইনের মাধ্যমে মানুষ বিনামূল্যে নিজিদের রক্তেরগ্রুপ জানতে পারছে এবং বিপদগ্রস্থ্য রোগীকে রক্ত দিয়ে সহযোগীতা করতে পারবে। তাই রক্তের গ্রুপ নির্নয় ও তাদের কে রক্তদানে উদ্বুদ্ধ করতে জামায়াতে ইসলামি দিনব্যাপী ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কার্যক্রম হাতে নেয়।

