‘এসো দেশ বদলাই, পৃথিবীর বদলাই’ এ শ্লোগানে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির রামগড় উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই- আগস্ট বিপ্লবের অনুপ্রেরণায় নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে রামগড় সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুমন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ মহিউদ্দীন হারুন সহ উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জুলাই-আগষ্ট বিপ্লবের অনুপ্রেরনায় ডিসপ্লে প্রদর্শন করেন। এসময় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

