‘দেশের চাবী আপনার হাতে’ এই শ্লোগানকে সামনে রেখে গণভোটের প্রচার, ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জাতীয় নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি’র রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় এবং আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এবিএম মোজাম্মেল হক, ওসি মোহাম্মদ নাজির আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সুমন মিয়াসহ প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সকলস্থরের শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং হ্যাঁ ও না ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আচরণবিধি মেনে চলা, অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিওকর্মীসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

