খাগড়াছড়ির রামগড় উপজেলায় আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা কৃষি বিপণন সমন্বয় কমিটির আলোচনা ও সমন্বয় সভা মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পৌরসভা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক কাজী শামীম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম, মৎস্য কর্মকর্তা মনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গোলাম সাক্লাইন, প্রাণি সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রুবাইদুল ইসলামসহ প্রমুখ।
সভার শুরুতে উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন এর সঞ্চালনায় অতিথিরা পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিতকরণ এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে উন্মুক্ত আলোচনা করা হয়। পরে সভার সভাপতি আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাজার মনিটরিং ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন এবং ব্যবসায়ীদের প্রতি এ বিষয়ে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।
এসময় রামগড় ও সোনাইপুল বাজার কমিটির নেতৃবৃন্দ, মাছ ও মাংস ব্যবসায়ী কমিটির সদস্য, মুদিমাল ব্যবসায়ী বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

