খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে উপজেলার কবাখালী ইউনিয়নের সাজেক সড়কের পাশে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সিএন্ডবি) পরিত্যক্ত মাঠ থেকে ১টি ওয়ান শুটার পাইপ গান ও ১ রাউন্ড গুলি উদ্ধার করে দীঘিনালা থানা পুলিশের একটি অভিযানকারী দল।
বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা থানা পুলিশের অভিযান পরিচালনাকারী দল (সিএন্ডবি) মাঠ সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করলে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তল্লাশি চালিয়ে ১টি দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

