চলতি বছরের গত ২৭ জানুয়ারি খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া ইউপির বেলতলী পাড়ার অসহায় বরেন্দ্র লাল ত্রিপুরার বাসস্থান পরিদর্শন করে অসহনীয় জীবনযাপন দেখে একটি বসতঘর করে দেয়ার আশ্বাস দিয়েছিলেন, খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।
খাগড়াছড়ি সেনা রিজিয়নের অর্থায়নে এতোদিন চলছিলো রান্নাঘর, ওয়াশরুম সহ নতুন বসতঘরের নির্মাণ কাজ। এখন শেষ হলো বরেন্দ্র লাল ত্রিপুরা ও তাঁর পরিবারের অপেক্ষার পহর।
১৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় খাগড়াছড়ি রিজিয়নের পক্ষ থেকে তাঁর অসহনীয় বাড়িতে বরেন্দ্র লাল ত্রিপুরা ও তাঁর পরিবারের হাতে নতুন নির্মাণকৃত ঘর উদ্বোধন করে ঘরের চাবি বুঝিয়ে দেন, খাগড়াছড়ি সদর জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খাদেমুল ইসলাম (পিএসসি)। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের (ভারপ্রাপ্ত) জিএসও-২ ক্যাপ্টেন মো. মাজহারুল ইসলাম, স্থানীয় কারবারি রনিক ত্রিপুরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপকার ভোগী বরেন্দ্র লাল ত্রিপুরা ও তাঁর পরিবার থেকে বলেন, মানসম্মত ঘরবাড়ি না থাকায় অসহনীয় জীবনযাপন করে আসছিলাম। সেনাবাহিনী থেকে ঘর করে দেয়ার আশ্বাস দিয়েছিলো। এখন নতুন ঘরে করে দিয়েছে। নতুন ঘর পেয়ে আমরা খুশি। সেনাবাহিনীকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই

