খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ইউনিয়ন যুব দল নেতার উপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।
জানাযায়, তাঁর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দু’টি মামলা রয়েছে। এছাড়াও সোমবার দুপুরে মেরুং ইউনিয়ন যুবদল নেতা মো. আইন উদ্দিনের উপর হামলা ও মারধরের ঘটনায় উত্তেজিত জনতা আব্দুল লতিফকে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, ৫ আগষ্ট আওয়ামীগের পতন হয়েছে। কিন্ত বিএনপির লোকদের উপর দমন, নির্যাতন বন্ধ করেনি তাঁরা। আজ আমাদের যুব দল নেতার উপর হামলা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেদীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, আব্দুল লতিফ খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামী। তাঁর বিরুদ্ধে ২ টি মামলা রয়েছে। এছাড়াও আজ আইন উদ্দীন নামে একজনকে মারধর করেছে। পরে উত্তেজিত জনতা তাঁকে ধরে পুলিশে দিয়েছে। মারধরের বিষয়ে থানায় অভিযোগ করলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবে।

