সারাদেশের ন্যায় খাগড়াছড়িতেও অস্থিতিশীল সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতারে অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
জেলার মোট ৯টি থানায় গতকাল রাত ১২টা পর্যন্ত বিভিন্ন মামলাভুক্ত আসামী ও অস্থিতিশীল সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের মধ্যে ১৮ জনকে আটক করেছে খাগড়াছড়ি জেলার বিভিন্ন থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
গ্রেফতার কৃতদের মধ্যে সকলেই আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বলে জানাযায়।

