সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
খাগড়াছড়ি রিজিয়ন সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর-২০২৫) ২০৩ পদাতিক ব্রিগেড এর খাগড়াছড়ি রিজিয়নের জিএসও-২ মেজর কাজী মোস্তফা আরেফিন এর সার্বিক তত্ত্বাবধানে বিভিন্ন অসহায় ব্যক্তি ও পরিবারের মাঝে চিকিৎসা ও মানবিক সহায়তা হিসেবে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুদানপ্রাপ্তদের মধ্যে রয়েছেন- মো. আব্দুল সাত্বার ফকির, মো. শহীদুল ইসলাম, ওমেন ত্রিপুরা, মো. সেলিম মিয়া, নজরুল ইসলাম, মো. হাফিজুর রহমান, এম সাইফুর রহমান, সাইফুর ইসলাম, মো. আব্দুর রহিম, রাম জ্যোতি ত্রিপুরা, রনি ত্রিপুরা এবং হিল আনসার রবিউল।
এ কার্যক্রমে সর্বমোট ৫ লাখ ৩৭ হাজার ৬০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
স্থানীয়রা জানান, এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের চিকিৎসা ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

