সাজেকের চাম্পাকলা বাউন্তী এলাকায় পর্যটকবাহী একটি সিএনজি দুর্ঘটনায় পড়লে দ্রুত মানবিক সহায়তা নিয়ে এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সকাল প্রায় ১০টা ৫০ মিনিটে সাজেক থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে ব্রেক ফেল করে নাম্বারবিহীন সিএনজিটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঢাকা মোহাম্মদপুরের পর্যটক অনিক অধিকারী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি আর্মি রিজিয়ন এর অধীন বাঘাইহাট সেনা জোন এর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পর্যটককে উদ্ধার করেন। পরে সাজেক টিওবির পর্যটক স্কটের সহায়তায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে সাফারি গাড়িতে করে তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতাল এ উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
দুর্গম পাহাড়ি এলাকায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এই তাৎক্ষণিক ও মানবিক পদক্ষেপ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে।

