ন্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান দমন এবং দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে ধারাবাহিক ভূমিকা রেখে চলেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। একই সঙ্গে কৃষি, শিক্ষা, ত্রাণ, চিকিৎসা ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন মানবিক উদ্যোগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে সংস্থাটি।
রবিবার (২১ জুন) ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রামগড় বিজিবি জোন সদরে জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় দায়িত্বপূর্ণ এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় বাসিন্দাদের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়। এ সময় ঢেউটিন, কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সার ও কীটনাশক বিতরণ করা হয়। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য চাটাই বিছানা প্রদান, আলমিরা ক্রয়ের জন্য সহায়তা এবং ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম-এর অনুষ্ঠান উপলক্ষে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এছাড়াও উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা, দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানো এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। স্থানীয় পর্যায়ে এই ধরনের সহায়তা কার্যক্রম জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে এবং পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধিতে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) জানিয়েছে, দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

