Author: Anusandhan News
কমল কৃষ্ণ দে,মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নতুন করে ১৯ জনের পুশ ইন করা হয়েছে। আজ সোমবার ভোরের দিকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আচালং সীমান্ত দিয়ে পুশ ইন হয়। পুশ ইন হওয়াদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদেরকে ভারতের হরিয়ানা রাজ্য থেকে গ্রেফতার করে মাটিরাঙা সীমান্ত দিয়ে পুশ ইন করা হয়। স্থানীয় একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। স্থানীয় সূত্রগুলো বলছে, পুশ ইন হওয়া সবাই বিজিবির কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে অবস্থান করছে। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আলম পুশ ইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, যাদের জোরপূর্বক পুশ ইন করা হয়েছে তারা বর্তমানে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয়…
মাইন উদ্দিন বাবলু, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী গুইমারা উপজেলা শাখার আয়োজনে সোমবার গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে এক বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবু বকরের সঞ্চালনায় এবং উপজেলা আমীর ডাক্তার রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মাইন উদ্দিন, জেলা জামায়াতে কর্ম পরিষদ সদস্য ও মাটিরাঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল হাশেম। বক্তারা তাদের আলোচনায় আল্লাহর জমিনে দ্বীন কায়েম ও একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান জানান। তারা জামায়াতকে…
