Author: মো: নজরুল ইসলাম (টিটু) (সিনিয়র স্টাফ রিপোর্টার)

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের কমলা বাগান এলাকা থেকে অপহৃত ৭ শ্রমিককে মুক্তি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার (৩ফেব্রুয়ারী) গভীর রাতে সরই ইউনিয়নের দুর্গম লিংপুং পাড়া থেকে তাদের উদ্ধার করে নিয়ে আসা হয়। সেনাবাহিনী ও পুলিশের অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃতদের দুর্গম পাহাড়ি এলাকায় ছেড়ে দিয়ে চলে যায়। বর্তমানে তাদের ওই এলাকার সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃতরা ভালো আছেন। নিরাপত্তা বাহিনী থেকে জানানো হয়েছে, অপহৃতদের উদ্ধার করে স্থানীয় নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে নিয়ে আসা হয়েছে। গত ১ফেব্রুয়ারি রাতে ইউনিয়নের একটি খামার বাগানে সন্ত্রাসীরা হানা দিয়ে ৭ কাঠ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়…

বিস্তারিত

বান্দরবা‌নের লামার সরই ইউনি‌য়‌নের ৯নং ওয়ার্ড লুলাইং এলাকা থে‌কে ৭জন শ্রমিক‌কে অপহর‌নের অ‌ভি‌যোগ উঠে‌ছে। র‌বিবার (২‌ফেব্রুয়ারী) ১২টার দি‌কে এ ঘটনা ঘ‌টে। পু‌লিশ ও স্থানীয়রা জানায়, সকা‌লে লামার সরই ইউনিয়‌নের লুল‌াইং এলাকায় একদল শ্রমিক কাঠ কাট‌তে যায়। এসময় সেখা‌নে একদল সন্ত্রাসী কাঠ কাটা অবস্থায় ৭জন শ্রমিক‌কে অপহরন ক‌রে নি‌য়ে যায়। ত‌বে কে বা কারা অপহর‌ণের সা‌থে জ‌ড়িত তা জানা যায়নি। শ্রমিক‌দের নাম প‌রিচয়ও জানা যায়‌নি। সরই ইউপি চেয়ারম‌্যান ইদ্রিস চৌধুরী ব‌লেন, সকা‌লে ক‌য়েকজন শ্রমিক কাজ কর‌তে গে‌লে আমার ইউনিয়‌নের ৯নম্বর ওয়ার্ডের লুলাইং এলাকা থে‌কে ৭জন শ্রমি‌ক‌কে অপহরন ক‌রে নি‌য়ে গে‌ছে। এখ‌নো তা‌দের নাম প‌রিচয় জ‌ানা যায়‌নি। বান্দরবান পু‌লিশ সুপার মোঃ শহিদুল্লাহ…

বিস্তারিত