Author: এম কামাল উদ্দিন (নিজস্ব প্রতিনিধি)

পার্বত্য চট্টগ্রামে আবারও মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। চাঁদা না পেয়ে রাঙামাটি ও খাগড়াছড়ির ১০টি মোবাইল টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তারা। এতে দুই জেলার লাখো মানুষ মোবাইল নেটওয়ার্কের বাইরে চলে গেছে। রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ও ছানখোলা এলাকার ৪টি টাওয়ার। পাশাপাশি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঝাড়ুলছড়ি, বড়াদম, সাধনাটিলা, বাঘাইছড়ি মূখ, কারবারি পাড়া এলাকায় ৫টি ও মানিকছড়ি উপজেলায় -১টি সহ মোট ১০টি টাওয়ারে হামলা চালানো হয়। এতে সার্ভার রুম, মিটার ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জাম ভাঙচুর করা হয়েছে। এর আগেও, ২২ জানুয়ারি ভোরে একই কায়দায় দুর্বৃত্তরা মোবাইল টাওয়ার সংযোগ বিচ্ছিন্ন করেছিল। পরবর্তীতে গত সোমবার (২৭ জানুয়ারী) থেকে মোবাইল টাওয়ার সংযোগ…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রধান কার্যালয়ে নবনিযুক্ত চেয়ারম্যান মেঃ জেঃ (অবঃ) অনুপ কুমার চাকমা কর্মস্থলে যোগদান করেছেন। রবিবার সকালে রোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে বোর্ডের ভাইস-চেয়ারম্যান রিপন চাকমা ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান নবনিযুক্ত চেয়ারম্যান। পরবর্তীতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান এর সাথে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের রাঙামাটিস্থ বোর্ডের প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ২০জানুয়ারি নবনিযুক্ত চেয়ারম্যানের নিয়োগ জনপ্রশাসন মন্ত্রনালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা এই প্রজ্ঞাপন জারি করে। ২২জানুয়ারি যোগদানের তারিখ হতে ২বছরের জন্য নিয়োগ কার্যকর। সভা শুরু হওয়ার পূর্বে বোর্ডের ভাইস-চেয়ারম্যান জনাব রিপন চাকমা এর সঞ্চালনায় কর্মকর্তা-কর্মচারীদের সাথে পরিচিতি পর্ব শেষে বোর্ডের সার্বিক…

বিস্তারিত