বন্যা আসে বন্যা যায় কিন্তু খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হতদরিদ্র অসহায় লক্ষিকার্বারী পাড়ার দূর্গম পাকুইজ্জাছড়ির মানুষের খোঁজ খবর কেউ রাখেনা।
হাটু কাদা পেড়িয়ে ও নৌপথে ৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ তার সৈন্যদের নিয়ে পাকুইজ্জাছড়ির বন্যাকবলিত খাদ্য ও চিকিৎসা বঞ্চিত পাহাড়ি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌছে দিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করলেন।

এছাড়াও ছোট মেরুং এলাকার চিটাইংগা পাড়ার বন্যার্ত মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করা হয় বিজিবির পক্ষ থেকে।
চিকিৎসা সেব প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি)।
এসময় উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক (পিবিজিএমএস) মোহাম্মদ ইমরান হোসেনসহ বিজিবির অন্যান্য সদস্যরা।

