খাগড়াছড়ির পানছড়িতে ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর সদস্য মোঃ ইমন হোসেন(২৫)কে গুলি করে হত্যা করছে দুবৃত্তরা। সে পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিন এর ছেলে। বৃহস্পতিরার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের সূত্রে জানাযায়, সে ভোরে ঘরের সামনে হাটাহাটি করার সময়, দুবৃত্তরা এসে গুলি করে চলে যায়, এতে তার ঘটনাস্থলে মারা যায়।
ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত মোঃ ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন।
তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোন বক্তব্য পাওয়া যায়নি।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, গুলি করে মারছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার করার পর বিস্তারিত জানাতে পারবো।

