খাগড়াছড়ির রামগড়ে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক সহায়তা, শিক্ষাসামগ্রী ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন।
সকালে রামগড় জোন সদরে এ সহায়তা প্রদান করেন জোন অধিনায়ক লে: কর্নেল মো. আহসান উল ইসলাম।
এসময় বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, বিভিন্ন পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক সহায়তা, উচ্চশিক্ষায় সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলার সামগ্রী এবং অসুস্থ ও দুস্থ ব্যক্তিদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়।
বিজিবি জানায়, দায়িত্বপূর্ণ এলাকার মানুষের জীবন যাত্রার মানোন্নয়ন ও জনকল্যাণে এমন মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

