খাগড়াছড়ির রামগড়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো: হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রামগড় ইউনিয়নের হাতিরখেদা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মাদক কারবারীর নাম মো: হোসেন (২১)। সে ১ নম্বর রামগড় ইউনিয়নের হাতিরখেদা এলাকার মির্জা আবু মনসুর ও আছিয়া বেগমের ছেলে।
পুলিশ জানায়, রামগড় থানার একটি দল অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও গ্রেপ্তারি পরোয়ানা তামিলের দায়িত্বে থাকাকালে আসামী হাতিরখেদা হ্যালিপেডের সামনের সড়কে পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আসামীর প্যান্টের পকেট পলিথিনে মোড়ানো একটি পোটলা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, ইয়াবাসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।

