খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে ১১৭ পিস ইয়াবাসহ ইয়াবা কারবারি হাফেজ আহম্মেদকে আটক করা হয়েছে।
সোমবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভাধীন আদর্শ গ্রাম মধ্যে পাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে, একই স্থান থেকে আল আমিন এর কাছ থেকে ২ পিচ ও রিয়াদ হোসেন এর কাছ থেকে ৫পিচ ইয়াবা পাওয়ায় ঘটনাস্থলে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীতি পিয়া ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই দিন ও পাঁচ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
আটককৃত ব্যক্তী মাটিরাঙ্গা পৌরসভাধীন ৪নং ওয়ার্ড আদর্শ গ্রাম মধ্যে পাড়া এলাকার মৃত রন্জু মিয়ার ছেলে।
মাটিরাঙ্গা থানার (ওসি) সােহেদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করতঃ আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

