আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (৯ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে জানানো হয়, সারাদেশে নারীদের ওপর সহিংসতা ও বিচারহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কর্মসূচি ঘোষণা করেছেন।
