পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়িতে ২ শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা।
শুক্রবার সকাল ১১টার দিকে ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ মাঠে এ ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খাগড়াছড়ি জেলা শাখার প্রতিনিধিরা।
ইফতার সামগ্রীর মধ্যে ছিলো ছোলা ২ কেজি, চিনি ৫০০ গ্রাম, মুড়ি ১ কেজি, পেয়াজ ১ কেজি, আলু ২ কেজি, খেজুর ২৫০ গ্রাম, তৈল ১ লিটার, ডাল ৫০০ গ্রাম ইত্যাদি।

