খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট সেনা জোনের অভিযানে দুর্গম বঙ্গলতলী এলাকা থেকে ৬০ কার্টুন অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করা হয়েছে।
শুক্রবার বিকেলে একটি পাচারকারী চক্র কর্তৃক সাজেকের উদয়পুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার করে বাঘাইছড়িতে নেয়া হচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে বাঘাইহাট সেনা জোনের লে. খান আব্দুস সালামের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালায়। এ সময় পাচারকারীরা পালিয়ে গেলে অত্র এলাকা থেকে ভারতীয় PATRON ব্যান্ডের ৬০ কার্টুন অবৈধ সিগারেট জব্দ করা হয়।
জব্দ কৃত সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। বাঘাইহাট সেনা জোন অধিনায়ক লে. কর্ণেল মো. খায়রুল আমিন (পিএসসি) পাচার করার সময় অবৈধ ভারতীয় সিগারেট জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

