খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কাশিপাড়া এলাকার হরিমহন ত্রিপুরার প্রতিবন্ধী ছেলে গেরাতি ত্রিপুরা (১০) কে হুইল চেয়ার দিয়েছে সেনাবাহিনীর পানছড়ি সাবজোন।
সোমবার দুপুরে পানছড়ি সাবজোন কমান্ডার মেজর রিফাত হুসাইন (পিএসসি) সেনাবাহিনীর পক্ষ থেকে প্রতিবন্ধী গেরাতি ত্রিপুরাকে হুইল চেয়ার প্রদান করেন।
পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য, শাস্তি-শৃংখলা বজায় রাখার, নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আর্থ সামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করছে সেনাবাহিনী।
সেনাবাহিনী কর্তৃক হুইল চেয়ার পেয়ে কৃতজ্ঞতা জানান গেরাতি ত্রিপুরা ও তাঁর পরিবার।

