খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম সীমান্তে দায়িত্ব পালনকালে বিষধর সাপের কামড়ে আহত হয়েছেন বাবুছড়া ৭ বিজিবির এক সদস্য। পরে তাঁকে হেলিকপ্টারে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার রাত ১০ টার দিকে বাবুছড়া সীমান্তের পূর্ব লক্ষছড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য মাহবুবুলের বাড়ি কুমিল্লায়।
তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে চট্টগ্রামে নেওয়া হয়।
বিজিবি জানায়, চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকা মাহবুবুলের হাতে কামড়ের চিহ্ন ও ফোলা রয়েছে তবে তিনি এখন আশঙ্কামুক্ত।

