পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষীছড়ি জোনের উদ্যোগে গুইমারা রিজিয়নের ইন্দ্রসিংপাড়া এলাকায় মানবিক সহায়তা কার্যক্রম (HDP) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ ডিসেম্বর- ২০২৫) আয়োজিত এ কর্মসূচিতে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে মেডিকেল ক্যাম্প এবং শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় শীতার্ত উপজাতি নারী-পুরুষের মাঝে ২০০টি কম্বল বিতরণ করা হয়। একই দিনে পরিচালিত মেডিকেল ক্যাম্পে ৩৩৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয় এবং ৪৫ হাজার ৫৬৭ টাকা মূল্যের ওষুধ বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার প্রসারে ১২৪ জন স্কুলগামী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী প্রদান করা হয়।

সহায়তা পেয়ে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীর মানবিক উদ্যোগের প্রশংসা জানান। সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

