খাগড়াছড়ির রামগড়ে মদ খেয়ে মাতলামির সময় দুই মাতালকে আটক করে সামারি ট্রায়ালের মাধ্যমে খাগড়াছড়ি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফেরন করলে আদালত দুই মাতালকে দুইদিনের বিনাশ্রাম কারাদণ্ড ও এক হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১১ টার সময় রামগড় পৌরসভার ফেনীরকুল স্কেল রোডের সামনে থেকে তাদের আটক করে রামগড় থানা পুলিশ।
আটককৃতরা হলেন, ভূজপুর থানার পুরান রামগড় এলাকার বতি আহাম্মদের ছেলে নুরুল আমিন (৬০) ও একই এলাকার রফিকুল ইসলামের ছেলে আব্দুর রব বাবুল (৩৯)।
পুলিশ জানায়, রামগড়ের ফেনী নদীরকুল স্কেল রোডের সংলগ্ন তাজু সওদাগরের দোকানের সামনে পাকা রাস্তার উপর দুইজন ব্যক্তি মদ খেয়ে মাতালামি করছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে দুইজনকে মাতাল অবস্থায় পাওয়া যায় এবং তাহারা মাদকদ্রব্য সেবনের কথা স্বীকার করে তাৎক্ষনিক তাদেরকে আটক করা হয়।
রামগড় থানার ওসি নাজির আলম জানান, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারায় অভিযুক্ত করিয়া বিজ্ঞ আদালতে প্রেরেণ করিলে খাগড়াছড়ি বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাজেদ হোসেন এর আদালত সামারি ট্রায়ালের মাধ্যমে দুই আসামীকে দুই দিনের বিনাশ্রাম কারাদন্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

