খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর পানি পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যাকবলিত বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ সহায়তা পৌছে দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক কাজী শামীম।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ফেনী নদীর তীরবর্তী নিম্নেঞ্চল ফেনী নদীর বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দাদের প্রকৃতিক দুর্যোর্গে সর্বোচ্চ সতর্ক থাকতে ও পরিস্থিতি অবনতি হলে নিকটস্থ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে পরামর্শ দেন।
এসময় তিনি পানিবন্ধি এলাকায় বাড়িবাড়ি গিয়ে ক্ষতিগ্রন্থ্য ও ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের খোঁজখবর নেন এবং পৌর এলাকার বন্যাকবলিত বিভিন্ন এলাকা ও ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন ইউএনও।
পরে ফেনীরকুল নিউ রামগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত কয়েকটি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ইউএনও কাজী শামীম বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতির পরিমাণ কিছুটা কমাতে ও বাসিন্ধাদের নিরাপত্তার নিশ্চিত করার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১৬টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া টানা বর্ষণে উপজেলার দুটি ইউনিয়নে পাহাড় ধসের ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরে যেতে মাইকিং করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানান।

