খাগড়াছড়ির রামগড়ে সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় পরিবারের বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণের লক্ষ্যে মানবিক সহায়তা হিসেবে ঢেউটিন ও চেক বিতরণ করেছেন ২৯৮ খাগড়াছড়ি আসনের সংসদ ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগদ চেক ও ঢেউটিন বিতরণ করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৫ জন ও পৌরসভার পক্ষ থেকে ১৫ জনসহ মোট ৪০ জন ক্ষতিগ্রস্থ্য দুস্থ ও অসহায় পরিবারের বাড়িঘর মেরামত ও পুর্ণনির্মাণের প্রত্যাককে তিন হাজার টাকার চেক ও একবান ঢেউটিন প্রদান করা হয়।
উপজেলা সহকারী পোগ্রামার রেহান উদ্দিন এর সঞ্চালনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বিন আল জান্নাত, জেলা পরিষদ সদস্য এড. আবদুল মালেক মিন্টু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবিএম মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

