বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান লক্ষ্মীপুর আগমনে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার(১১ই ফেব্রুয়ারি) সন্ধায় উপজেলার ক্যাপসিকাম চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত সভায় রামগঞ্জ উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লক্ষ্মীপুর জেলা মসজিদ মিশন সভাপতি মাহবুবুর রহমান মাদানি, বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের রামগঞ্জ উপজেলা সভাপতি অপূর্ব কুমার সাহা,সাধারণ সম্পাদক অমৃত কর্মকার,পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীর রঞ্জন সাহা,রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের।
রামগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এমরান হোসেনের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর আবুল হোসেন, শূরা ও কর্মপরিষদ সদস্য দেওয়ান মু. ইউসুফ,পৌর জামায়াতের সেক্রেটারি ইসমাইল ইলিয়াস,লক্ষ্মীপুর জেলা ঐক্য পরিষদের উপদেষ্টা সুধাংশু মজুমদার, যুব ঐক্য পরিষদ রামগঞ্জ উপজেলা সভাপতি পিযুষ বণিক, সেক্রেটারি উত্তম সুর।
বক্তব্যে নাজমুল হাসান পাটোয়ারী বলেন,বাংলাদেশ আমাদের সবার। বিগত ৫৩ বছরে বাংলাদেশে যে অন্যায়-অত্যাচার, জুলুম-নির্যাতন হয়েছে আমরা তা থেকে উত্তরন চাই।আমরা বাংলাদেশের সকল মানুষদের নিয়ে একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি।
জামায়াতের আহ্বানে লক্ষ্মীপুরে গনজমায়েতে যাওয়ার আশা ব্যক্ত করে ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব কুমার বলেন, বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমাদের দাবিগুলো কোন ক্ষমতাসীন দলই পূরণ করেনি,এই দেশের নাগরিক হিসাবে আমরা সকল সুবিধা পেতে চাই,যারা আমাদের পাশে দাঁড়াবে আমরা তাদের সাথে মিলেমিশে কাজ করবো।

