খাগড়াছড়ির মানিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে দুই এলপি গ্যাস ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৮ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার একসত্যাপাড়া ও বড়ডলু এলাকায় অবৈধ গোডাউনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আফরোজ ভূঁইয়া।
ভ্রাম্যমান আদালতে আবাসিক এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ রাখার অপরাধে গ্যাস ডিলার মিনহা ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মামুনকে ১০ হাজার টাকা ও মেসার্স হাফিজা ট্রেডার্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করেন।
এসময় ইউএনও তাহমিনা আফরোজ ভূঁইয়া ডিলারদের অবৈধ গুদাম ও মজুদখানা সরিয়ে নেয়ার নির্দেশ দেন।

