খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর-২০২৫) দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার চৌধুরীঘাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়।
জব্দকৃত সেগুন কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৯০ হাজার ৩৮০ টাকা বলে জানাযায়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহীম আধহাম জানান, উদ্ধারকৃত কাঠ মাটিরাঙ্গা বন বিভাগে হস্তান্তর করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সেনাবাহিনীর এ অভিযান পাহাড়ি এলাকায় অবৈধ বনায়ন ও কাঠ পাচার রোধে তাদের কঠোর অবস্থানের প্রমাণ বহন করে।

