পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত এলাকায় বসবাসরত শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোন।
সম্প্রতি পানছড়ি উপজেলার দুর্গম হারূবিল ও বুদ্ধুরাম পাড়ায় দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক এর নির্দেশনায় ক্যাপ্টেন হাসনাইন আলভির নেতৃত্বে শতাধিক পাহাড়ি অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন, লে. নোমান আল সাবিত এবং ওয়ারেন্ট অফিসার মো. খাদেমুল ইসলাম।
এ সময় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

