খাগড়াছড়ি সেনা রিজিয়নের দীঘিনালা জোন কর্তৃক বোয়ালখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বগ্রুবাহন কারবারি পাড়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৮ ডিসেম্বর) জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুক এর সার্বিক দিকনির্দেশনায় ক্যাপ্টেন মো. সায়খউদ্দীন সাকলাইন (আরএমও) এর নেতৃত্বে পরিচালিত এ চিকিৎসা ক্যাম্পে স্থানীয় ৫ শতাধিক অসহায় ও গরীব উপজাতি নারী-পুরুষ, শিশু ও প্রবীণরা চিকিৎসা সেবা গ্রহণ করেন।
চিকিৎসা সেবার পাশাপাশি বিভিন্ন সাধারণ ও প্রয়োজনীয় রোগের উপযোগী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। দুর্গম এলাকার জনগণ সেনাবাহিনীর এ ধরনের মানবিক সহায়তায় ব্যাপক স্বস্তি প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আবেদন জানান।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানায়, উপজাতি জনগণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবে।

